পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডব অব্যাহত - The News Lion

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডব অব্যাহত



দি নিউজ লায়ন ;  পশ্চিম মেদিনীপুর ও ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলা অব্যাহত রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লক ,শালবনী, গড়বেতা  এক,দুই  ও তিন নম্বর ব্লকে হাতির হামলা অব্যাহত রয়েছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন । মেদিনীপুর সদর ব্লকের মনিদহ,এনায়েতপুর পলাশিয়া সহ বিভিন্ন এলাকায় কয়েকটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে।


 খাবারের সন্ধানে মাঝেমধ্যে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে ।যার ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কে মধ্যে রয়েছেন। শালবনি ব্লকের কলসি ভাঙ্গা, পায়রাচালী, পিড়াকাটা লক্ষণপুর, ভীমপুর গোদাপিয়াশাল, ভাদুতলা এলাকায় হাতির তান্ডব শুরু করেছে ।গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায় প্রায় ৩০ টি হাতি দাপিয়ে  বেড়াচ্ছে। মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট করে দিচ্ছে।


 গোয়ালতোড় থানা এলাকায় হাতি তাণ্ডব চালাচ্ছে ।সেই সঙ্গে গড়বেতার বিভিন্ন এলাকায় ধান চাষের পাশাপাশি কফি চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। যার ফলে দূর্গা পূজার আগে হাতির হামলায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকা গুলির বাসিন্দার। বিষয়টিবন দফতরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে গ্রামবাসীরা জানান। অপরদিকে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। 


বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নুনিয়াকুন্দরীগ্রামে দুটি হাতি ঢুকে পড়ে। ওই দুটি হাতি মাঠে থাকাপাকা ধান নষ্ট করে দেয় বলে এলাকার বাসিন্দারা জানান। শুধু ওই গ্রামে নয় আরো পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে হাতি দাপিয়ে বেড়াচ্ছে বলে গ্রামবাসীরা জানান ।সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার  জামবনি ব্লকের আমতলিয়া এলাকায় হাতির দলতাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান।


 তাই পশ্চিম মেদিনীপুর  ও ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির গতিবিধির ওপর নজর রাখছে বলে জানায় এবং যাদের ফসলের ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বন দফতরের  পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.